ঢাকাFriday , 22 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলায় ঘূর্ণিঝড় আম্ফানে ৮০ হাজার ঘরবাড়ি বিধ্বস্থ, মৎস্য, প্রাণী ও কৃষির ব্যাপক ক্ষয় ক্ষতি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 May 2020, 21:22

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে সাতক্ষীরায় ২২ হাজার ৭১৫টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত ও প্রায় ৬১ হাজার ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়া কৃষিবিভাগের যে ক্ষতি হয়েছে তাতে টাকার পরিমান ১৩৭ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকা। মৎস্য বিভাগের ক্ষতি হয়েছে ১৭৬ কোটি ৩ লাখ টাকা। প্রানী সম্পদের ৭৭ লাখ ৬৭ হাজার টাকা। এদিকে, ৮১ কিলোমিটার রাস্তা ও ৫৭.৫০ কিলোমিটার বেড়িবাধের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া দেড় শতাধিক বিদ্যুতের খুটি উপড়ে পড়েছে। গাছপালা ভেঙে পড়েছে অসংখ্য। সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্রে এ সব তথ্য জানা গেছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, জেলায় ৪ হাজার ৩৩২ হেক্টর জমির ফসলি জমি সম্পূর্ণ ক্ষতি হয়েছে। আর আংশিক ক্ষতি হয়েছে ৮ হাজার ৬১৫ হেক্টর জমি। এনিয়ে কৃষিতে মোট ক্ষতি হয়েছে ১৩৭ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকার।
ভেসে গেছে ১৩ হাজার ৪৯৭ হেক্টর জমির চিংড়ি ঘের ও ক্ষতি হয়েছে ১ হাজার ৫০০ হেক্টর জমির মৎস্য খামার। যার ক্ষতির পরিমান ১৭৬ কোটি ৩ লাখ টাকা।
এছাড়া ৯১টি খামার ও ৬৪০টি গবাদি পশু ও ৮৬টি হাস মুরগির খামারসহ মোট ৭৭ লাখ টাকা ৬৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনি উপজেলার ২৩ টি পয়েন্টে নদীর বেঁড়িবাধ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮১ কিলোমিটার রাস্তা ও ৫৭.৫০ কিলোমিটার বেঁড়িবাধ। এছাড়া, জেলায় ২২ হাজার ৭১৫টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত ও প্রায় ৬১ হাজার ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *