ঢাকাThursday , 21 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় আম পান ও সবজিতে ১৩৮ কোটি টাকার ক্ষয় ক্ষতি


May 21, 2020 9:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্ফানে কৃষিতে প্রায় ১৩৮ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। ক্ষতির মধ্যে আম, পান ও সবজি। ঝড়ের পর সরেজমিনে দেখা গেছে, আম ভাঙার ভরা মৌসুমে এমন অবস্থায় চাষীদের সারা বছরের স্বপ্নসাধ ঝরে পড়া আমের মতোই মাঠিতে লুটিয়ে গেছে। আম চাষী সাতক্ষীরার কাপাষডাঙ্গা গ্রামের কাদের মিয়া (৪৯) বলেন, চার ঘন্টার ঘূর্ণিঝাড়ে ঝরে গেছে আম ঝরে গেছে স্বপ্ন। করোনার মধ্যে এবারের ঈদটাও আর ভালো যাবে না। গত বুধবার রাতের ঝড়ে তার মতো জেলার অনেক আমচাষীদের যতেœ লালিত আম গাছ গুলো সব উপড়ে পড়েছে। এখন তারা ঝরে পড়া এসব আমের কোনো ক্রেতা খুজে পাচ্ছেন না। করোনা পরিস্থিতিতে এক সাথে এতো আম কিনে কোথায় রাখবেন এমন ভাবনায়ও এলাকার ক্ষুদ্র চাষীরা আম নিতেও অনীহা দেখাচ্ছে।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার দিয়াড়া ইউনিয়নের গ্রামের আমচার্ষী জাকির হোসেন জানান, ভালো জাতের আম উৎপাদন করেই চলে তার সংসার। ঘূর্ণিঝড়ে তার তিন লক্ষাধিক টাকার আম ঝরে পড়েছে।
আম চাষী সদর উপজেলার তুজুলপুর গ্রামের আব্দুর রহমান জানান, বুধবার রাতের ঝড়ে গাছের আম সব ঝরে গেছে। তার ৪ লাখ টাকার আমের ক্ষতি হয়েছে। ঝরে পড়া আমের কোনো ক্রেতাও নেই। এসব আম কি করব বুঝতে পারছি না। আম বিক্রির টাকা দিয়েই তার সারা বছরের সংসারের খরচ চলে।
ঝড়ে আমের সাথে জামরুল ও লিচুর ও ব্যাপক ক্ষতি হয়েছে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (প্রশিক্ষন) কৃষিবিদ নুরুল ইসলাম বলেন, জেলায় আম চাষি রয়েছে ১৩ হাজার ১০০ জন। চলতি মৌসুমে ৫ হাজার ২৯৯টি বাগানে ৪ হাজার ১শ’১০ হেক্টর জমিতে আমের চাষ হয়। এর মধ্যে হিমসাগর এক হাজার ৫৫০ হেক্টর, ল্যাংড়া ৫৬৪ হেক্টর, আম্রপালি ৮৯৯ হেক্টর জমিতে চাষ হয়েছে। বাকি জমিতে গোবিন্দভোগ, গোপালভোগ, লতাসহ দেশীয় বিভিন্ন প্রজাতির আম রয়েছে।
জেলায় ২ হাজার ২৭ হেক্টর জমির আমের ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় আম্ফানে ১৬ হাজার ২৯৬ মেট্রিক টন আমের ক্ষতি হয়েছে। যা টাকার অংকে ৬৫ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা। আমগুলো সব ঝরে পড়েছে।
এছাড়া জেলায় ৫শ’ ৪৫ হেক্টর জমিতে পান চাষ হয়। ঘূর্ণিঝড়ে ২শ’১৩ হেক্টর জমির পান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যা ওজনে ১২শ’ ৭৮ মেট্রিক টন। পানে বুধবারের ঝড়ে ১০ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
এদিকে এবার জেলার সর্বত্রই সবজির আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় ৭ হাজার ২৩৫ হেক্টর জমিতে। এর মধ্যে ২ হাজার ৭২ হেক্টর জমির ৩১ মেট্রিক টন সবজি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। যার বর্তমান বাজার মূল্য ৬২ কোটি ১৬ লাখ টাকা। নষ্ট হয়ে যাওয়া এসব সবজির মধ্যে রয়েছে পটল, কলা, পেঁপে, বেগুন, উচ্ছে, বরবটি, ক্ষিরাই, কুমড়া, প্যাচেঙ্গা, ঝিঙ্গেসহ নানা ধরনের সবজি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।