ঢাকাTuesday , 19 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের সাবেক চেয়ারম্যান শফিউল আযম লেনিন আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 May 2020, 20:50

নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পান বিষয়ে সরকারের নীতি নিয়ে সমালোচনা করায় এবং পুলিশের কাজে বাধা সৃষ্টি করায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাবুরার সাবেক চেয়ারম্যান জি এম শফিউল আযম লেনিন কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) গাবুরা ডুমুরিয়া ঘাট থেকে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জামিরুল ইসলাম ও শ্যামনগর থানা পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে কালিগঞ্জ সার্কেলের (এএসপি) জামিরুল ইসলাম বলেন, ‘কর্তব্যরত পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় এবং পুলিশের কাজে বাধা সৃষ্টি করায় তাকে আটক করা হয়েছে’। এ সময় শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *