ঢাকাTuesday , 19 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এতিম শিশুর পাশে অনির্বাণ পরিবার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 May 2020, 20:31

বল্লী প্রতিনিধি : সাতক্ষীরায় মা হারা একটি এতিম শিশুর পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনির্বাণ ইয়াং ক্লাব সাতক্ষীরা’ পরিবার। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফিরোজ শাহ কিছু মহৎ ব্যক্তিদের আর্থিক সহায়তায় শিশুটির দেড় মাসের দুধ পরিবারের নিকট পৌঁছে দিয়েছে।

ওই শিশুর পিতা জানান, ‘তার স্ত্রী সন্তান প্রসবের সময় হাসপাতালেই মারা যায়। তখন থেকেই ছেলেটাকে নিয়ে স্ত্রীকে হারানোর শোকে দুর্বিষহ জীবন যাপন করছি। বাচ্চার জন্য প্রতি মাসে ৪ হাজার টাকার দুধ কিনতে হচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাজ বন্ধ থাকায় বাচ্চার দুধ কিনতে কষ্ট হয়ে যাচ্ছে’।

বিষয়টি স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ ইয়াং ক্লাব সাতক্ষীরার নজরে আসলে সংগঠনের মাধ্যমে বাচ্চাটির জন্য দেড় মাসের দুধ পৌঁছে দেওয়া হয়।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ শাহ জানান, ‘বিষয়টি যখন আমরা জানতে পারি তখন বাচ্চাটির একটা ছবি নিয়ে ফেসবুকে আমাদের পাবলিক গ্রæপে পোস্ট করি। সেটি দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বাংলাদেশ ছাত্র অধিকার সংসদ এর আহŸায়ক মুহাম্মদ রাশেদ খান সহ অনেকেই আমাদের নিকট টাকা পাঠিয়েছেন। সেই টাকা দিয়ে আমরা শিশুটির জন্য দেড় মাসের দুধ কিনে দিতে পেরেছি। রাশেদ ভাই সহ বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের প্রতি যারা শিশুটির জন্য আর্থিক সহায়তা করেছেন’।

এছাড়া তিনি সংগঠনের পক্ষ থেকে মা হারা শিশুটির পাশে সবসময় থাকার প্রতিশ্রæতি দিয়েছেন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে এসে এই ধরনের মা হারা শিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহŸান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *