জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্রীড়াসংশ্লিষ্টদের সংকটকালীন সময় উত্তরণে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশন তাদের পাশে দাড়িয়েছে। তাদের পক্ষ থেকে গতকাল ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (১৯ মে) দুপুরে সাতক্ষীরা স্টেডিয়ামে ৭০ জন ফুটবল খেলোয়াড়ের মাঝে এ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণকালে অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি বদরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক শেখ নাসেরুল হক, পৌর কাউন্সিলার ফারহা দিবা খান সাথী উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য কাজী কামরুজ্জামান, ট্রেজারার মাসুদ আলী, খন্দকার আরিফ হোসেন প্রিন্স, ফুটবলার মুশফিকুর রহমান মিল্টন, ইমাদুল হক খান, ইকবাল কবীর খান বাপ্পি সহ জেলা ফুটবল এসাসিয়েশনের প্রবীণ ও নবীন খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply