কুলিয়ায় সৎ মায়ের আসৎ আচারনে অতিষ্ঠ তুহিন
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : ‘মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত’ কখনো কি মা পারে তার সন্তানকে অত্যাচার করতে। এমনই ঘটনা দেবহাটায়। উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামের তুহিন সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ। স্ত্রী সন্তানকে নিয়ে সুখে দুখে কোন গতিতে চলে তুহিনের অভাবের সংসার। তুহিনের সৎ মা তুহিনের সাথে সব সময় খারাপ ব্যবহার করে এবং তার ঘরের সাথে সৎ মা তৈরী করেছে গোয়াল ঘর।
গোয়াল ঘরের গরুর সকল মলমূত্র তুহিনের উঠানো ফেলানো হয়। তুহিন কিছু বললে তার সৎ মা গালিগালাজ করে। মাঝে মধ্যে কোন ছোট কারন বসত: তুহিনের শিশু সন্তানকে মারধর করে তুহিনের সৎ মা। এমনই অভিযোগ করেছে বহেরা গ্রামের আবুল খায়েরের পুত্র তুহিন। সরজমিনে গিয়ে দেখা যায় তুহিনের ঘরের সাথে তার সৎ মায়ের গোয়াল ঘর। এই গোয়াল ঘরের গরুর মলমূত্রের গন্ধে তুহিন তার শিশু পুত্রকে নিয়ে এই করোনার ভাইরাসের মধ্যে দূর্বিসহ জীবনযাপন করছে এবং সে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

Leave a Reply