ঢাকাMonday , 18 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় সরকারি প্রজ্ঞাপন মেনে দোকান খোলার পরেও শাটারে হামলা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 May 2020, 19:30

পাটকেলঘাটা প্রতিনিধি : সরকারের নিয়ম মেনে সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারে ব্যবসায়ীরা দোকান পাট ১০টার পরেও খুললে সোমবার সকালে কিছু ব্যক্তি লাঠিসোটা নিয়ে সন্ত্রাসী স্টাইলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সাটারে হামলা করেছে। এ সময় পাটকেলঘাটা বাজারে চরম আতঙ্ক সৃষ্টি হয়। মানুষ জন ভয়ে এদিকে ওদিকে চলে যায়। পাটকেলঘাটা বাজারের বাসিন্দা উৎপাল সাহা সহ অনেকে বলেন আমরা কি সাধারণ মানুষ সরকারের নিয়ম মেনে বাজারে যেতে পারবো না।

অতঃপর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহেদ মুর্শেদ কে বিষয়টি জানালে তিনি এই গ্রæপকে গতিরোধ করেন। তালা উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি মশিউর রহমান সুমন বলেন আমাদের দলের বাইরে যেয়ে কিছু উশৃঙ্খল ছেলেরা এই ধরনের ঘৃণীত কাজ করেছে এটা মোটেও ঠিক হয়নি। এই ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টির জন্য ব্যবসায়ী ও সচেতন মহল নিন্দা প্রকাশ করেন। আর যাহাতে এই ধরনের কাজ পুনরাবৃত্তি না হয় বিষয়টি প্রশাসনের দেখার জন্য অনুরোধ করেন বিভিন্ন ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *