শ্যামনগরে দুর্বৃত্তের আগুনে নুর ইসলামের স্বপ্ন পুড়ে ছাই
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা গ্রামের সালাম গাজীর পু্ত্র নুর ইসলামের মুদি দোকানে দুর্বৃত্তরা তালা ভেঙে মালামাল লুট করে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে গেছে বলে জানাযায়। রবিবার(১৭ মে) রাত অনুমানিক ১২ঃ৩০ দিকে এ ঘটনাটি ঘটে।মাঝ রাতে হঠাৎ আগুনের ঝলসা দেখে স্থানীয় লোক জন ছুটে গিয়ে গ্রামের সকলের প্রচেষ্টায় আগুন নিভানো গেলেও দোকানের ৯০% (নব্বই শতাংশ) পুড়ে ছাই হয়ে যায়।
এতে নুর ইসলামের আড়াই থেকে তিন লক্ষ টাকার মালামাল নষ্ট হয়ে যায়, ফলে নুর ইসলামের তিল তিল করে গড়ে তলা স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে বন্যাতলা ফ্রেন্ডশিপ ক্লাবের সেক্রেটারি এস,কে মোকাররম বলেন, নুর ইসলাম অত্যান্ত গরীব এবং সৎ ছেলে। সে দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে দোকানটি দাড় করিয়েছে। কিছু দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে মালামাল লুট করে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
বেশ কিছুদিন ধরে কিছু নেশাখোর বখাটের দল এলাকায় বিভিন্ন রকম অপকর্ম চালিয়ে যাচ্ছে। যেটা সাধারণ মানুষের দ্বারা প্রতিরোধ করা সম্ভব হচ্ছেনা তাই এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।এ বিষয়ে এলাকার জনগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Leave a Reply