ঢাকাSunday , 17 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সাবেক এমপি কাজী আলাউদ্দীনের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 May 2020, 19:24

নিজস্ব প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশের ন্যায় কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় কর্মহীন অসহায়দের মাঝে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্জ্ব কাজী মোহাম্মদ আলাউদ্দীনের পক্ষে তৃতীয় পর্বে ১ হাজার ২শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। সোমবার (১৭ মে) সকালে কালিগঞ্জের পাউখালী মোড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুল্যাহ, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, যুবনেতা শামিম আজাদ বুলবুল, আজিজুর রহমান খান, প্রভাষক রেজাউল ইসলামসহ কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সাবেক সংসদ সদস্য বিএনপি’র কেন্দ্রীয় নেতা আলহাজ্জ¦ কাজী মোহাম্মদ আলাউদ্দীন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে কালিগঞ্জ ও শ্যামনগরে আজ ১ হাজার ২শ’ পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। এপর্যন্ত ৩ টি ধাপে কালিগঞ্জ ও শ্যামনগরের ২৪ টি ইউনিয়নে মোট ৬ হাজার ২শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আগামিতে অসহায়দের মাঝে আরও খাদ্য সহায়তা পৌঁছে দিতে চাই। আমি সে লক্ষে কাজ করে যাচ্ছি। আমি বিগত দিনে জনগণের কল্যাণে কাজ করেছি, আগামী দিনেও সাতক্ষীরা-৪ আসনের অবহেলিত জনপদের মানুষের সুখে দুঃখে পাশে থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *