ঢাকাSaturday , 16 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় খাদ্য সামগ্রী বিতরণ করলেন বিএনপি’র সাবেক এমপি হাবিব

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 May 2020, 20:30

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা কর্মহীন-অসহায়-দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। শনিবার (১৬ মে) সকালে উপজেলার কুশোডাঙ্গা হাইস্কুল চত্বরে ৪শ’ ৪৯ জন কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের উপস্থিতিতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষে ইউনিয়নের ৪শ’ ৪৯ জন অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে এসব ত্রাণ সামগ্রীর প্যাকেট পৌঁছে দেয়া হয়েছে।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচ উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্ল্যা, উপজেলা কৃষক দলের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, সা.সম্পাদক এম এ হাকিম সবুজ, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *