ঢাকাSaturday , 16 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনায় আশাশুনির কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 May 2020, 19:45

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস সংকটে আশাশুনিতে গৃহবন্দী মানুষের মাঝে কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের এ্যালামনাই এ্যাসোসিয়েশন ও শিক্ষক-কর্মচারীবৃন্দের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) সকালে কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে স্কুলের এ্যালামনাই এ্যাসোসিয়েশন ও শিক্ষক-কর্মচারীবৃন্দের অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কোদন্ডা, আদালতপুর, দূর্গাপুর, পূর্ব চাম্পাফুল, বালাপোতা, সবদলপুর ও গুচ্ছগ্রামের অসহায় ও হতদরিদ্র ১শ’ ৩০টি পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।

এ সময় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ বসাক, প্রধান শিক্ষক দুঃখীরাম ঢালী, শিক্ষক বিভূতি ভূষণ মিস্ত্রী, বিধান চন্দ্র মন্ডল, সুকুমার মল্লিক, নৃপেন্দ্র নাথ সরকার, সুব্রত সরকার, দিলীপ মন্ডল, সত্যজিত মল্লিক, নিমাই মন্ডল, তুলসী বাইন, প্রদীপ সরকার, সাঈদ, নিত্যানন্দসহ এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *