কালিগঞ্জে হাতের স্পর্শ ছাড়া হাত জীবাণুমুক্তকরণ প্রযুক্তির উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: হাতের স্পর্শ ছাড়া হাত জীবাণুমুক্তকরণ প্রযুক্তি তৈরি করে সকলের নজর কেড়েছে কালিগঞ্জ প্রতিবন্ধী স্কুল। উপজেলা কমিশনার ভূমি ও স্কুলের সভাপতি মোহাম্মদ সিফাত উদ্দিনের পরামর্শে প্রধান শিক্ষক শাহিরুল হোসেন খান ও মিস্ত্রী আজহারের অক্লান্ত পরিশ্রমে এ প্রযুক্তি আবিষ্কার করা হয়। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রশাসন চত্বরে এ প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার ভূমি সিফাত উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারি ও সাংবাদিকবৃন্দ। জানা গেছে এ প্রযুক্তি ব্যবহার করে মানুষ হাতের স্পর্শ ছাড়া হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করতে পারবে।
উদ্ধোধনকালে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, আপনারা যে উদ্ভাবনীর আবিষ্কার করেছেন সেটি প্রশংসনীয়। আপনাদের আবিষ্কার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এটি ব্যবহার করা যেতে পারে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, হাত ধোয়ার বিষয়টি পাবলিক হেল্থ ইস্যু। সবাইকে ভালোভাবে হাত ধুতে হবে। পুরো সমাজ যখন হাত ধোয়ার প্রাকটিস করবে তখন আমরা এর ফল লাভ করতে পারবো। কোন কিছু স্পর্শ না করে হাত ধোয়ার যে বিশেষ প্রযুক্তি আবিষ্কার হয়েছে সেটি প্রশংসনীয়। সেজন্য এর সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Leave a Reply