ঢাকাFriday , 15 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আন্ত জেলা ও উপজেলার প্রবেশদ্বারে কঠোর নজরদারি: বন্ধ কাপড়ের দোকান ও শপিংমল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 May 2020, 20:35

নিজস্ব প্রতিনিধি : করোনা সংক্রমণ রোধে যান ও জন চলাচল বন্ধে সাতক্ষীরার সব প্রবেশদ্বারসহ আন্তঃউপজেলা প্রবেশ পথে চেক পোস্ট বসিয়ে কঠোর নজরদারি করা হচ্ছে। এসব চেক পোস্টে আন্ত জেলা ও আন্ত উপজেলা যান ও জন চলাচল বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনী সার্বক্ষণিক কাজ করছে।

শুক্রবার (১৫ মে) বেলা ১১টায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল লাবসা বাইপাস মোড়ে এই কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় যশোর থেকে আসা কয়েকটি গাড়িকে যশোরে ফেরত পাঠানো হয়। একই সাথে বেনাপোল, সৈয়দপুর ও ঢাকা থেকে পিকআপ যোগে আসা কয়েকজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, ‘করোনা সংক্রমণ রোধে আন্ত জেলা ও জেলার অভ্যন্তরে আন্ত উপজেলা যান ও জন চলাচল বন্ধের বিকল্প নেই। অপর এক বার্তায় তিনি জানান, ‘দেশের অন্য আক্রান্ত জেলা থেকে সাতক্ষীরা জেলায় কোন মানুষ যাতে প্রবেশ করতে না পারে সে লক্ষে সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। জেলার সকলের সহযোগিতা একান্ত কাম্য। জেলার সকল কাপড়ের দোকান এবং শপিংমল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *