মুন্সিগঞ্জ ও হরিনগর বাজার করোনা ঝুঁকিতে
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও হরিনগর বাজার দুটি সুপরিচিত হওয়ায় গাবুরা, নীলডুমুর, পদ্মপুকুরসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত অসংখ্য ক্রেতা-বিক্রেতার সমাগম হওয়ায় প্রতিনিয়ত করোনা ঝুঁকি বেড়েই চলেছে। গত বৃহস্পতিবার (১৪ মে) সাপ্তাহিক বাজার হওয়ায় সরকারি শিথিলতার কারণে প্রচন্ড ভিড় লক্ষ করা যায় ওই বাজারে।
বর্তমান পরিস্থিতিতে এটি কারোরই কাম্য নয়। সামাজিক দূরত্ব বজায় রাখলে যেখানে করোনার ঝুঁকি কম, সেখানে বাজার ঘাটের এমন অবস্থা আসলেই দু:খজনক বলে জানান, মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহŸায়ক এসএম জাহাঙ্গীর আলম।
মুন্সিগঞ্জ বাজার কমিটির সভাপতি ও মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, সরকার জনসচেতনতা জন্য যেমন পদক্ষেপ গ্রহণ করছে, জনসাধারণ ঠিক তার বিপরীত দিকে কাজ করছে। হরিনগর বাজার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রশাসন আসলে সবাই ছুটে পালায় আবার প্রশাসন চলে গেলে সবাই ফিরে আসে। প্রশাসন ও জনগণের এই লুকোচুরি খেলা প্রায় সব খানে লক্ষ করা যায়।
করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে নিজেদের সচেতন হতে হবে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে এটার কোন বিকল্প এমনটাই দাবি সচেতন মহলের।

Leave a Reply