ঢাকাFriday , 15 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনায় বদলে গেছে সহারাফের পেশা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 May 2020, 20:28

ঝাউডাঙ্গা প্রতিনিধি : করোনার প্রাদুর্ভাবের কারণের গত ২৬মার্চ থেকে সরকার ঘোষিত লকডাউন শুরু হওয়ায় খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠে গেছে। গণ পরিবহণ গুলো বন্ধ থাকায় জীবিকার তাগিদে তাই বদলে গেছে অনেকের দীর্ঘদিনের পেশা। মহেন্দ্র চালক সহারাফ সরদার এখন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের লিচু বিক্রেতা।

মহেন্দ্র চালক সহারাফ সরদার বলেন, করোনা ভাইরাসের কারণে প্রায় এক মাস আমার গাড়ির চাকা ঘুরছে না। কাছে যতটুকু অর্থ সঞ্চয় ছিল তা শেষের পথে। এ পর্যন্ত আমি কোনো সাহায্য সহযোগিতা পাইনি। এমত অবস্থায় মা-বাবা, স্ত্রী, সন্তান নিয়ে সংসার চালাতে কষ্টসাধ্য হচ্ছে। তাই জীবিকার তাগিদে করোনা ভাইরাসকে উপেক্ষা করে রাস্তার ফুটপাতে লিচু বিক্রি শুরু করেছি।

এ বিষয়ে ঝাউডাঙ্গা মহেন্দ্র চালক ইউনিয়নের সভাপতি আব্দুল রাজ্জাক জানান, মহামারি করোনা প্রভাবের কারণে চালক-শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। কর্মহীন চালক পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। বিষয়টি আমরা বিভিন্ন দপ্তরে অবহিত করেছি। কিন্তু এখনও পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে আমরা অনুদান পাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *