Sunday, 6 September 2026

শ্যামনগরে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 May 2020, 19:54

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলা প্রশাসন ও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্যামনগর সাব জোনাল অফিসের আয়োজনে করোনা সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ১০ টায় শ্যামনগর পল্লী বিদ্যুৎ অফিসের হল রুমে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী।

করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক লে. কর্নেল (অব.) ডা. মুজাহেদুল হক। কোভিড ওয়ারিয়র প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবক ও সাংবাদিক রনজিৎ বর্মনের সঞ্চালনায় এবং সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্যামনগর সাব জোনাল অফিসের এজিএম মধুসূধন রায়ের সভাপতিত্বে সেমিনারে করোনা ভাইরাসের ইতিহাস, করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ সমূহ, প্রতিরোধের উপায় সমূহ, হাত ধোয়ার পদ্ধতি, মাস্ক ব্যবহারের নিয়মাবলি, অফিস ব্যবস্থাপনা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

সেমিনারে দুই ব্যাচে প্রায় ৫০ জন সামাজিক দূরত্ব বজায় রেখে শ্যামনগর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি ফ্রেন্ডশিপ হাসপাতালের সহায়তায় ১শ’ মাস্ক পল্লী বিদ্যুৎ অফিসের এজিএমের নিকট হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *