ঢাকাThursday , 14 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ


May 14, 2020 8:35 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক মো. আব্দুল মান্নান ও তার পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন আব্দুল মান্নানের বাসভবনে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, মিসেস রাবিয়া পারভীন, পৌর যুবলীগের আহ্বায়ক মো. মনোয়ার হোসেন অনু প্রমুখ। এসময় উপস্থিত অতিথিবৃন্দ ৩০০শত কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।