ঢাকাThursday , 14 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জ্বরে আক্রান্ত তরুণী: শ্বশুর বাড়ি ও পিতার বাড়ি থেকে বিতাড়ন, অবশেষে আইসোলেশন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 May 2020, 20:28

নিজস্ব প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্বশুরবাড়িতে কয়েক দিন পূর্বে জ্বরে আক্রান্ত হন মৌসুমী আক্তার (২০)। করোনা সন্দেহে এক প্রকার জবরদস্তি ও নির্যাতন করে তাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেয়া হয়। অনেক কষ্টে তিনি এক আত্মীয়ের সহযোগিতায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের বাজারগ্রামে অবস্থিত পিতার বাড়িতে পৌঁছান।

সেখানেও অতি উৎসাহী প্রতিবেশীদের কারণে বিপত্তি শুরু হয়। বাধ্য হয়ে ওই তরুণী আশ্রয় নেন পিতার বাড়ির পাশে অবস্থিত সাবেক এমপি’র এইচএম গোলাম রেজার নির্মাণাধীন বাড়ির একটি কক্ষে।

কিন্তু সেখান থেকে ১৩ মে সন্ধ্যায় স্থানীয় একটি প্রভাবশালী মহল জোরপূর্বক তাকে বের করে দেন। অসহায় ওই তরুণী চলে যান পাশ্ববর্তী মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে অবস্থিত দাদার বাড়িতে।

সেখানে থাকতে বাঁধা প্রদান করে এলাকাবাসী। একদিকে জ্বরের কারণে ক্লান্ত শরীর, অপরদিকে একের পর এক আশ্রয় হারানোর বেদনায় মনের কষ্টে ওই তরুণী বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা পরিষদ মাঠের এক কোনায় বসে কান্নাকাটি করছিল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের নজরে আসে।

এরপর তিনি ক্লান্ত পরিশ্রান্ত ওই তরুণীর কাছে বিস্তারিত ঘটনা শোনার পর বিস্মিত হয়ে যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তত্ত¡াবধানে তাকে দ্রæত ভর্তি করা হয় হাসপাতালে।

বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে আছেন। সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তরুণীর খালা মোমেনা খাতুন (৪০) জানান গত কয়েকদিনে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। অসুস্থ একজন মানুষের সাথে এমন অমানবিক আচরণ করেছেন তাদের শাস্তি দাবি করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, ‘মৌসুমী আক্তার নামে ওই তরুণী স্বাভাবিক জ্বরে আক্রান্ত বলেই মনে হচ্ছে। আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে তিনি এখন অনেকটা সুস্থ। তারপরও ওই নারীর নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল বলেন, ‘অতি উৎসাহী কিছু মানুষ মৌসুমী আক্তারের সাথে অত্যন্ত অমানবিক আচরণ করেছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *