ঢাকাThursday , 14 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় আহত-২

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 May 2020, 20:19

শ্যামনগর অফিস : শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী আহত। বর্তমানে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত এজাহারের অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৩ মে সকালে কলবাড়ী মিটু গাজীর বাড়ির সামনে। এজহারের অভিযোগে বলা হয়েছে গত ১৩ মে সকালে শাশুড়ি ও বৌমার মধ্যে গোলমাল হলে বৌ-মা লাকী তার শাশুড়ি রহিমার গলায় করাত দিয়ে কাটার চেষ্টা করে।

এসময় রহিমার আত্ম-চিৎকারে তার স্বামী ফজলু গাইন ও পাশ্ববর্তী মোস্তফা এসে করাত কেড়ে নেয়। এসময় ফজলু ও তার স্ত্রীর হাত কেটে যায়। এরপর ফজলু ও তার স্ত্রী রহিমা ভ্যান যোগে তাদের দাতিনাখালীর বাড়িতে যাওয়ার পথে কলবাড়ী মিঠু গাজীর বাড়ির সামনে কলবাড়ী গ্রামের মৃত খালেক গাজীর ছেলে ওয়াদুদ, হযরত সহ ৪/৫ জন তাদের গতিরোধ করে মারধর করে ও ফজলুর পকেটে থাকা ২০ হাজার টাকা কেড়ে নেয়।

এরপর তাদের বাড়িতে নিয়ে তার ভ্যান কেড়ে নেয় এবং আনোয়ারা, নাজমা, নাঈম ও আলেয়া বেগম তাদের পুনরায় মারটি করে ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর সহ মোবাইল ছিনিয়ে নেয়। স্থানীয় মেম্বর কামরুল ইসলামের সহায়তায় শ্যামনগর হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় ফজলু বাদী হয়ে ১৪ মে থানায় এজাহার এর অভিযোগ করে।

এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনা তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *