ঢাকাThursday , 14 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ‘স্বপ্ন’ কর্মীদের মাঝে ভোগ্যপণ্য বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 May 2020, 20:10

শ্যামনগর অফিস : শ্যামনগরের আটুলিয়া ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ‘স্বপ্ন’প্রকল্প নারী কর্মীদের মধ্যে ভোগ্যপণ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) আটুলিয়া ও মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে পৃথক ভাবে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির আওতায় ইউএনডিপি ও ইউনাইটেড গ্রæপের অর্থায়নে সুশীলন সংস্থার বাস্তবায়নে কোভিড-১৯ মহামারিতে ভোগ্যপণ্য সহায়তা-২০২০ প্রদান করা হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগরের ২ টি ইউনিয়নে প্রাণঘাতী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র, দুস্থ ও অসহায় নারী প্রধান ৭২টি পরিবারের মাঝে ভোগ্যপণ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার পরিষদ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন ২টি পর্যায়ে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ কর্তৃক জারিকৃত জরুরী স্বাস্থ্য নীতিমালা ও সামাজিক দূরত্ব বজায় রেখে সকলের সহযোগিতায় ভোগ্যপণ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। শ্যামনগর উপজেলার ১২ টি ইউনিয়নে ৪৩২ টি পরিবারের মাঝে ভোগ্যপণ্য সহায়তা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

ভোগ্যপণ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি এস, এম, মোস্তফা কামাল ও সুশীলন প্রোজেক্ট অফিসার শেখ ফিরোজ উদ্দীন প্রমুখ। উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন) প্রকল্পের মাধ্যমে সুশীলন সংস্থার মাঠ পর্যায়ে সার্বিক তত্ত¡াবধানে ভোগ্যপণ্য সহায়তা প্রদান করা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *