এক হাজার পরিবারে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া হত-দরিদ্র এক হাজার পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুর সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের রসুলপুর টিভি টাওয়ারের পাশে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার সহ-সভাপতি সমাজ সেবক আবিদুল হক মুন্না।
সেখানে আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান, গোলাম রসূল, মহাসিন আলী, আব্দুল গফফার, আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক, সাহাজান আলী প্রমুখ। এ সময় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকার এবং সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার আহŸান জানানো হয়।

Leave a Reply