ঢাকাThursday , 13 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে বয়স এফিডেভিট করে বিয়ে: পার পেল না নব দম্পতি

admin ঢাকা
আপডেট: 13 September 2018, 22:16

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে বয়স এফিডেভিট করে বিয়ে করেও পার পেল না এক অপ্রাপ্ত বয়স্ক নব দম্পতি।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ আসে সাতক্ষীরার তালা উপজেলার ইকরামুল কবির ও মণিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের মমতাজ খাতুন নামে দু’জন যশোর নোটারি পাবলিকের কার্যালয় থেকে বয়স এফিডেভিট করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।
অভিযোগ শোনা মাত্র তিনি বর ও কনে পক্ষকে ডেকে অঙ্গিকারপত্রে এই মর্মে স্বাক্ষর নিয়েছেন যে, বর ও কনের বয়স প্রকৃতপক্ষে ২১ বছর ও ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এই দম্পতি পৃথক থাকবেন। বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের বিবাহ কার্যকর করবে না। বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বর ইকরামুল যদি মেয়ের বাড়িতে আসেন তবে মেয়ের অভিভাবকরা বরকে পুলিশের কাছে সোপর্দ করবেন বলে অঙ্গিকারপত্রে স্বাক্ষর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *