ঢাকাThursday , 13 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে ছাত্রলীগের ওয়ার্ড কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 13 September 2018, 22:15

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ৯নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।
এসময় সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৈহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন-অর রশীদ, সাধারণ সম্পাদক মাসুদ আনোয়ার মিলন ও ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, যুবলীগ নেতা গোলাম মঈনউদ্দীন, ৯নং ওয়ার্ড পুলিশিং ফোরামের সভাপতি আবুল কামাল আজাদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল, দেবহাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহছান উল্লাহ কল্লোল প্রমুখ।
সভায় জাহিদুল ইসলামকে সভাপতি ও আবিদ হাসান সবুজকে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *