নীলডুমুর বিজিবি ১৭ ব্যাটালিয়ন কর্তৃক দুস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : শ্যামনগরের নীলডুমুর বিজিবি ১৭ ব্যাটালিয়ন কর্তৃক ৪শ’ ৯৫টি দুস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সেই সাথে বিদ্যানন্দ ফাউন্ডেশন’র আর্থিক সহযোগিতায় ১ হাজার দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে বিজিবি ১৭ ব্যাটালিয়নের সদস্যরা।
বুধবার (১৩ মে) ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় উকসা বিওপি ৬৫টি, বসন্তপুর বিওপি ৬০টি, কালিগঞ্জ বিওপি ৫০টি, খানজিয়া বিওপি ৫৫টি, সোলপুর বিওপি ৫০টি, দেবহাটা বিওপি ৫০টি, টাউনশ্রীপুর বিওপি ৫৫টি, ভাতশালা বিওপি ৬০টি এবং শাখরা বিওপি ৫০টি, মোট ৪শ’ ৯৫ টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর আগে মঙ্গলবার ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় ৫শ’ ৫টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এদিন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোস্তফা আসাদ ইকবাল, পদাতিক, সোলপুর এবং কালিগঞ্জ সীমান্ত এলাকায় গরিব, দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। মেজর মুহাম্মদ আনোয়ার হোসেন, এএমসি টাউনশ্রীপুর, ভাতশালা এবং শাখরা বিওপি এলাকায় উপস্থিত ছিলেন।
অন্যান্য বিওপি এলাকায় জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply