ঢাকাWednesday , 13 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ আটক-২

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 May 2020, 20:05

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা একটি পালসার মোটর সাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকারি গ্রামের মৃত ময়জুদ্দিন সরদারের ছেলে মুকুল সরদার (৪৪) ও দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত নজিবর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান শাহিন (৪০)।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ও সহকারী উপ-পরিদর্শক শেখ জামাল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা নলতা হাসপাতাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালন করেন। এ সময় ৭০ পিস ইয়াবা, একটি পারসার মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী মুকুল সরদার ও মোস্তাফিজুর রহমান শাহিনকে আটক করা হয়। আসামিদেরকে বুধবার (১৩ মে) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *