ঢাকাTuesday , 12 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক-২

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 May 2020, 20:36

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ও ১শ’ ৬৫ গ্রাম গাঁজাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা কাজীপাড়া গ্রামের মৃত আলী আহম্মদ’র স্ত্রী ও মাদক ব্যবসায়ী হেলালের মা মনজুরা খাতুন (৫৫) এবং কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের আলী সরদারের ছেলে হাসানুজ্জামান (২০)।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, সোমবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ উপজেলার মৌতলা ইউনিয়নের কাজীপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় মাদক ব্যবসায়ী হেলালের বাড়িতে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ তার মা মনজুরা খাতুনকে আটক করা হয়। এর আগে রাত ৮ টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে স্থানীয় জনতা ১শ’ ১৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী হাসানুজ্জামানকে আটক করে।

পরবর্তীতে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক অনুপ কুমার দাস ঘটনাস্থল থেকে ব্যবসায়ী হাসানুজ্জামানকে আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার (১২ মে) সকালে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *