জেলায় এ পর্যন্ত মোট ৪৮২ জনের নমুনা সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা থেকে আজ পর্যন্ত মোট ৪শ’ ৮২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ৩শ’ ২৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। এর মধ্যে ৩শ’ ২৫ টি রিপোর্ট নেগেটিভ ও দুটি রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে নারায়ণগঞ্জ থেকে আসা এক ইটভাটা শ্রমিক ও সাতক্ষীরার এক এনজিও কর্মী রয়েছেন।
এছাড়া যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোশিয়ান তার কর্মস্থল থেকে করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়াস্থ তার ভাড়া বাড়ি রয়েছেন। এ নিয়ে মোট তিন জন করোনা আক্রান্ত ব্যক্তি সাতক্ষীরায় হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে রয়েছেন আরো এক জন।
এছাড়া সাতক্ষীরায় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। তবে, জেলায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৭শ’ ৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Leave a Reply