ঢাকাTuesday , 12 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নীলডুমুর বিজিবি ১৭ ব্যাটালিয়ন এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 May 2020, 20:29

প্রেস বিজ্ঞপ্তি : শ্যামনগরের নীলডুমুর বিজিবি ১৭ ব্যাটালিয়ন এর উদ্যোগে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় গরিব ও দুস্থ ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ মে) দিনব্যাপী বিদ্যানন্দ ফাউন্ডেশন এর পক্ষ হতে এ ১৭ বিজিবি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এ দিন ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী বসবাসরত ১শ’ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় উত্তর কৈখালী বিওপি ৬০ টি, পরানপুর বিওপি ৩০টি, নিদয়া বিওপি ৩০টি, মুন্সিগঞ্জ বিশেষ ক্যাম্প ১০টি, দুরমুজখালী বিওপি ৫০টি, কুলতলী বিওপি ৪০টি, সাতহালিয়া বিওপি ৩০টি, খুরমী বিওপি ৪০টি, বাঁশঝাড়িয়া বিওপি ৫০টি, কৈখালী বিওপি ৬৫টি পরিবারসহ সর্বমোট ৫শ’ ৫ টি গরিব, দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোস্তফা আসাদ ইকবাল, পদাতিক, ১৭৬নং বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়, নীলডুমুর মাঠ, নিদয়া, পরানপুর এবং উত্তর কৈখালী সীমান্ত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এছাড়াও লে. সৈয়দ গালিব আহমাদ রুমি, (ই) বিএন, ওয়ার্কসপ প্লাটুন অধিনায়ক, রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি, কৈখালী সীমান্ত এলাকায় উপস্থিত ছিলেন। অন্যান্য বিওপিতে জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও অবশিষ্ট ৪শ’ ৯৫ টি পরিবারের মধ্যে শীঘ্রই ত্রাণ বিতরণ সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *