ঢাকাTuesday , 12 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনাকাটা করতে পুলিশের প্রচারণা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 May 2020, 20:03

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রয় করতে শ্যামনগর থানা পুলিশের পক্ষ থেকে দোকানে দোকানে প্রচারাভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) অফিসার ইনচার্জ নাজমুল হুদা এবং ওসি (তদন্ত) ইয়াসিন আলম চৌধুরী এর নেতৃত্বে পুলিশ দল দুপুরে উপজেলা সদরে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে সরকারি পরিপত্র অনুযায়ী জিনিসপত্র ক্রয় ও বিক্রয় করতে ক্রেতা ও বিক্রেতাদের সচেতনতা করেন।

সরজমিনে গিয়ে দেখা যায়,করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে পুলিশ বাহিনী হ্যান্ড মাইক নিয়ে দোকানীদের দোকানে দোকানে যাওয়ার পাশাপাশি রাস্তায় থাকা সাধারণ মানুষকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করতে এবং বিনা প্রয়োজনে বাজারে ঘোরাঘুরি না করতে অনুরোধ করেন।

এসময় অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন,সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) স্যার এর দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ এবং কালিগঞ্জ সার্কেল মোঃ জামিরুল ইসলাম স্যার এর পরামর্শক্রমে আমরা পুলিশ বাহিনী মাঠে থেকে সাধারণ মানুষকে করোনা ভাইরাস এর ঝুঁকি থেকে নিরাপদে রাখতে কাজ করে যাচ্ছি,আমরা পুলিশ বাহিনী সবসময় যেকোন সমস্যায় মাঠে থাকতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *