আশাশুনিতে বাংলাদেশ সেনা বাহিনীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সেনা বাহিনী যশোর সেনানিবাসের ৯ ইস্ট বেঙ্গল এর তত্ত¡াবধানে ও ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্স এর পরিচালনায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
সেমাবার (১১ মে) আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে লে. কর্নেল ডা: ফারহানার নেতৃত্বে ৫ সদস্যর ডাক্তার দল দিন ব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় মেডিকেল অফিসার মেজর মশিউর, মেজর আহসান, মেজর সেবার, মেজর ক্যাপ্টেন মাহমুদা, ক্যাপ্টেন নওরিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিঠুন বিশ্বাসসহ সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পটি সুদক্ষ ভাবে গঠনে ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন সাকিব। একই সাথে বিভিন্ন রোগগ্রস্ত মানুষের মাঝে বিনা মূল্যে ৫২ প্রকার ঔষধ দেওয়া হয়।
এসময় ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার, এসি ল্যান্ড শাহীন সুলতানা প্রমুখ।

Leave a Reply