খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে ইপিআরসি’র উদ্যোগে হত-দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মে) বিকালে ইউনিসেফের আর্থিক সহযোগিতায় এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন রিসার্চ সেন্টার (ইপিআরসি) এর সার্বিক ব্যবস্থাপনায় খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালিয়া, ফটিকখালী, পারিশামারী, দেয়াবর্ষিয়া গ্রামে বাড়িতে বাড়িতে হত-দরিদ্র অসহায় পরিবারের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতামূলক লিফলেট, সাবান ও পানি বিশুদ্ধকরণ পাউডার বিতরণ করা হয়।
এ সময় ইপিআরসি’র আশাশুনির সুপারভাইজার আ: রশিদ, ৪,৫,৬ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত ওয়াশ মোটিভেটর শরিফুল ইসলাম, গণমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইপিআরসি’র সুপারভাইজার আ: রশিদ পানি বিশুদ্ধ করার নিয়ম, করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার বিষয়ে বিস্তর পরামর্শ প্রদান করেন। এদিন ৪নং ওয়ার্ডে ৬শ’ পরিবারের মাঝে এ স্বাস্থ্য সামগ্রী ও লিফলেট বিতরণ করা হয়েছে।
