ঢাকাSunday , 10 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 May 2020, 19:22

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা শাখার অভিযানে পাটকেলঘাটায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (১০ মে) বেলা ১১ টায় পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ীদের ওজনে অনিয়ম, নোংরা পরিবেশ, খাদ্যদ্রব্য মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, দ্রব্যমূল্যের দাম নির্ধারণ ইত্যাদি না থাকার অভিযোগে এ জরিমানা আদায় করা হয়। এ সময় পাটকেলঘাটা ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের ৫ হাজার টাকা, রিপন ফ্লাওয়ার মিলে ৫ হাজার টাকা ও মুকুন্দ ফ্লাওয়ার মিলে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ পরিচালক মো. ইবরাহিম হোসেন, সহকারী পরিচালক শিকদার শহিনুর আলম।

এ সময় জেলা ক্যাবের সদস্য সাকিবুর রহমান বাবলা, পাটকেলঘাটা থানার এস আই অনুপম বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *