ঢাকাFriday , 8 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে ব্যবসায়ী হাফিজুরের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 May 2020, 18:10

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কাশিমাড়ী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ভাই ভাই এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জিএম হাফিজুর রহমানের উদ্যোগে ইউনিয়নের ১ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৮ মে) সকালে ইউনিয়নের জয়নগর মোল্যা কমপ্লেক্সে সামাজিক দূরত্ব বজায় রেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ।

উক্ত খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোক্তা সমাজসেবক জিএম হাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি এসএম সাহজাহান, যুবলীগ নেতা রেজাউল হক, ইউপি সদস্য রাজগুল ইসলাম সরদার, জহুরুল হক মোল্যা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *