ঢাকাThursday , 7 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি আর নেই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 May 2020, 20:15

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি মোহাম্মদ আব্দুল খালেক (৫২) আর নেই। বৃহস্পতিবার (৭ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, আব্দুল খালেক দীর্ঘদিন যাবত লিভার ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত কয়েকদিন পূর্বে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। আব্দুল খালেক ২৫/২৬ বছর যাবত হাসপাতালের বাবুর্চি হিসেবে কর্মরত।

এদিকে বাবুর্চি আব্দুল খালেকের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শেখ তৈয়েবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মৃত্যুঞ্জয় সরদার, মেডিকেল অফিসার ডা. সানজানা উলফাত চাঁদনী, ডা. গোলাম মোস্তফা, ডা. তাহাজ্জুত হোসেন, ডা. মোয়াজ আবরার, ডা. শাহিনুর ইসলাম, ডা. সাফায়েত দোজা, ডা. আমিনুল ইসলাম, ডা. রনজিত কুমার মন্ডলসহ হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা/ কর্মচারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *