দেবহাটায় করোনায় আক্রান্ত ও কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় প্রথম কারোনা আক্রান্ত ব্যক্তি এবং সাথে থাকা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ব্যক্তি ও লকডাউনে থাকা পরিবারের মাঝে খাবার বিতরণ করেছেন জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা। বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন খান বাহাদুর আহছানউল্লা কলেজে এবং উপজেলার বসন্তপুর গ্রামে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জেলা পরিষদ সদস্য আল-ফেরদাউস আলফা, সদর ইউপি চেয়ারম্যান আবু বক্কার গাজী, ইউপি সদস্য আরমান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া জেলা পরিষদ সদস্য আলফার পক্ষ থেকে আক্রান্ত রোগীকে উন্নত মশারি, পানির ফ্লাক্স, ফল ও বিভিন্ন খাবার সামগ্রী প্রদান করা হয়।
একই সাথে কোয়ারেন্টাইনে থাকা বাকি ২৩ জনের মাঝে আট দিনের খাবার ও ইফতারি সামগ্রী প্রদান করা হয়। এদিকে নারায়ণগঞ্জ থেকে আসা শ্রমিকের পরিবার সহ ১০ পরিবারসহ লকডাউন ঘোষণা করা পরিবারের মাঝে ১০ দিনের খাবার এবং আশেপাশের আরও ২৩ পরিবারকে ৫ কেজি চাউল ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য, গত পহেলা মে নারায়ণগঞ্জ থেকে ওই ব্যক্তি সহ আরো ২৪ ব্যক্তি এলাকায় ফিরলে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। এরপর ৩ মে ১০জনের নমুনা সংগ্রহ করে খুলনায় পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। পরবর্তীতে দেবহাটার একজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে আক্রান্ত ব্যক্তি সহ বাকিরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রয়েছে।

Leave a Reply