সাতক্ষীরা জেলা যুবলীগের পক্ষে ইফতার বিতরণ
নিজস্ব প্রতিনিধি : পবিত্র মাহে রমজানের ১২তম রোজায় করোনা ভাইরাসের কারণে মানুষ বাড়ি থেকে বাহির হতে পারছেন না তাদের বাড়িতে বাড়িতে গিয়ে জেলা যুবলীগের পক্ষ্যে থেকে ইফতার বিতরণ করছেন জেলা যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ। “কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে হাসান পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায়” জেলা যুবলীগের উদ্যোগে বুধবার (৬ মে) বিকাল ৫টায় পৌরসভার ৪ নং ওর্য়াডে শতাধিক ব্যাক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সদর উপজেলার যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, যুবনেতা শেখ আব্দুল হালিম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল গালিব, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন, যুব নেতা আব্দুল্যাহ আল মামুন, ছাত্র নেতা আশিক রেজা অপু, কাজী নাঈমুল ইসলাম (সৈকত), ছাত্র নেতা শেখ আসিফ মাহমুদ (মমিন) প্রমুখ। জি এম ওয়াহিদ পারভেজ জানান, করোনা ভাইরাসের কারণে মানুষ ইফতার সামগ্রী কিনতে না পারায় তাদের বাসায় যেয়ে আমি ইফতার সামগ্রী পৌঁছে দিয়ে যাচ্ছি।

Leave a Reply