নিজস্ব প্রতিনিধি : “প্লাটুন এইড ফর হিউম্যান নামে একটি সংগঠন করোনা মোকাবেলায় কর্মহীন মানুষের পাশে থেকে নিয়মিত কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি কর্মহীন মানুষের খাদ্য সামগ্রী দিয়েও সহায়তা করছেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনটি। তবে ওই সংগঠনের সদস্যরা সবাই ছাত্র। তারা নিজেদের উদ্যোগে পকেট খরচ বাঁচিয়ে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বুধবার (০৬ মে) দুপুর ৩ টায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ৫০ টি পরিবারের জন্যে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ছোলা এবং ১টা সাবান প্যাকেজ হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্লাটুন এইড এর সংগঠনের কাজী আতিকুর, তানভীর জীম, শিশির, তানজীল, মিজান, নাওমি এবং সোহান সহ প্রমুখ। প্লাটুন এইড ফর হিউম্যান সংগঠনের মোস্তফা হাসিব জানান, ‘আমরা নিজেদের পকেট খরচ বাঁচিয়ে করোনা ভাইরাসের কারনে অসহায় ঘরবন্দি মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছি। আমরা কর্মহীন অসহায় হয়ে পড়া মানুষের পাশে আরও অনেক বড় পরিসরে দাঁড়াতে চাই। এজন্য সমাজের সম্পদশালী ব্যক্তিবর্গ যদি দলমত নির্বিশেষে আমাদের কাজে সহযোগিতার হাত বাঁড়িয়ে দেয় তাহলে অসহায় মানুষ গুলো দু’বেলা ভাত খেতে পারবে’।
