কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আলাউদ্দিন’র পক্ষ থেকে কৃষ্ণনগর ইউনিয়নে দুস্থ হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (০৬ মে) সকাল ১১ টায় ইউনিয়ন বিএনপির অফিসের সমনে নিরাপদ দুরত্ব বজায় রেখে ১শ’ ৩৪ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় কালিগঞ্জ বিএনপির সহ সভাপতি আফজাল হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলি বক্স গাইন, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক থানা ছাত্রদলের সভাপতি রবিউল্লাহ বাহার, আব্দুল হাকিম পাড়, আ: খালেক, রেজাউল করিম খান, আবুল কালাম গাজী, খোকন ঢালীসহ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
