ঢাকাWednesday , 6 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিষখালীতে বজ্রপাতে নিহত স্কুল ছাত্রের বাড়িতে ইউএনও ইকবাল হোসেন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 May 2020, 11:53

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালীতে বজ্রপাতে নিহত সেই স্কুল ছাত্র মাসুদ রানার (১৬) পরিবারের খোজ খবর নিয়েছেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। গত সোমবার বিকেলে মাসুদ রানা নামে ওই স্কুল ছাত্র মাঠে ধান তুলতে গেলে বজ্রপাতে গুরত্বর আহত হয়। তাকে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়।

এ খবর জানার পর মঙ্গলবার (০৫ মে) রাতের আধারেই খলিষখালি ইউনিয়নের চোমরখালী গ্রামের মেধাবী স্কুল ছাত্র মাসুদ রানার বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজির হন। এ সময় নিহত মাসুদ রানার মা-বাবা সহ পরিবারের সদস্যদের শান্তনা দেন ও গভীর সমবেদনা প্রকাশ করেন। পরে নির্বাহী কর্মকর্তা স্কুল ছাত্র মাসুদ রানার কবর জিয়ারত করেন।

এ সময় খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান, ইউপি সদস্য আব্দুস সবুর, সাংবাদিক মনিরুজ্জামান মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *