ঢাকাTuesday , 5 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খানপুরের হাসা ও মইদুল বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন


May 5, 2020 2:25 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামের হাসা ও মইদুল বাহিনীর তান্ডবের হাত থেকে রক্ষাসহ তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এক ভুক্তভোগী। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান খানপুর গ্রামের মরহুম শাহ সুফি আলহাজ্ব মো. এলাহী বখ্শ্ খানপুরী (র.) এর ছেলে মো. মহিবুল্লাহ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, খানপুর মৌজায় এস.এ ৬১৬, সাবেক ৩০০১ ও ৩০০২ বর্তমান আর,এস-২৫৮ খতিয়ানের ৫৪৯২ দাগের ৯৩ শতক জমি আমার পিতা মরহুম শাহ সুফি আলহাজ্ব মো. এলাহী বখ্শ্ খানপুরী (র)’র নামে ও তার বর্তমান ওয়ারেশদের নামে যথাযথ রেকর্ড পত্রাদি ও হালসন নাগাদ খাজনা রসিদও আছে। ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘ ৭৭ বছর ধরে উক্ত সম্পত্তি আমরা ভোগ দখল করে আসছি।

কিন্তু গত ২৬ এপ্রিল সকালে খানপুর গ্রামের মৃত হেকমত আলীর ছেলে শহিদুল ইসলাম (হাসা), মইদুল ইসলাম (মইদুল), আজিজুল ইসলাম ও নবাব আলী, হাসার ছেলে জাহাঙ্গীর হোসেন, একই গ্রামের বাহাদুর গাজীর ছেলে আলম, ঝিটকি গ্রামের সুলতানের ছেলে আব্দুল জলিল, আব্দুল জলিলের ছেলে বাপ্পী, রইচপুর গ্রামের মৃত জিয়াদ আলীর ছেলে আব্দুল হামিদ, ইন্দিরা গ্রামের মৃত হেকমত আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলামের ছেলে মো. সামছুজ্জামান ও মো. আরিফুল ইসলাম দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের অনুপস্থিতিতে জমিতে অনধিকার প্রবেশ করে ধান কেটে নিয়ে যায়।

পরবর্তীতে আমরা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়ার চেষ্টা করলে তারা আমাদেরকে খুন জখম করতে উদ্যত হয়। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করলে (নং-৪৮/২০) এস আই শিমুল ধান উদ্ধার করে আমাদের নিকট হস্তান্তর করেন।

মো. মহিবুল্লাহ অভিযোগ করে বলেন, উল্লেখিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে এলাকার লোকজনের জমি জায়গা জোরপূর্বক দখল করার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগে জি.আর আদালতে মামলা (নং-৬৮/১৯) চলমান রয়েছে। উল্লেখিত আসামিরা ফের আমাদের জমি দখল করার পাঁয়তারা চালাচ্ছে। তারা মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। একই সাথে আমার ও পরিবারের সদস্য এবং বর্গদারদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে। ফলে পরিবারের সদস্যদের নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী হাসা ও মইদুল বাহিনীর সদস্যদেরসহ উল্লেখিত আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।