হাসপাতালের সামনে ভ্যানের উপর সন্তান প্রসবের ঘটনায় তদন্ত কমিটি গঠন
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদার হাসপাতালের গেটে চিকিৎসা না পেয়ে ভ্যানের উপর সন্তান প্রসব করার ঘটনায় সেই প্রসূতির পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। মঙ্গলবার (০৫ মে) সকালে তার বাড়িতে গিয়ে পরিবারের সাথে স্বাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সহায়তা সামগ্রী পৌঁছে দেন জেলা প্রশাসক।
এছাড়া নবজাতকের জন্য শিশুখাদ্য এবং তার মায়ের জন্য পুষ্টি সহযোগী খাবার ক্রয় করার জন্য বিভাগীয় কমিশনার, খুলনা এঁর পক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করেন এবং ঐ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এ বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এঁর নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। স্বাস্থ্য সেবার সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য তিনি মঙ্গলবার দুপুরে জরুরী সভা আহবান করেছেন জেলা প্রশাসক।

Leave a Reply