ঢাকাMonday , 4 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিষখালীতে বজ্রপাতে স্কুল ছাত্র  নিহত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 May 2020, 19:32
খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালীতে বজ্রপাতে মাসুদ রানা (১৬) নামে  এক স্কুল ছাত্র গুরত্বর  আহত হয়ে হাসপাতালে নেওয়ার সময় মৃত্যুবরণ করেছে। সে পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়নের চোমরখালী গ্রামের সরদার মতিয়ার রহমানের ছেলে ও জুজখোলা জে সি এস মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র।
স্থানীয়রা জানায়, সোমবার (০৪ মে) বিকেলে  স্থানীয় মাঠে ধান তুলতে  গেলে বজ্রপাতে গুরত্বর আহত হয়। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসাপতালের উদ্দেশ্যে রওনা করা হয় ।
তবে তার পরিবার সূত্রে জানা গেছে মাসুদ রানাকে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে।
খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফার রহমান বজ্রপাতে মৃত্যুর বিষিয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *