ঢাকাMonday , 4 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রেড ক্রিসেন্ট ইউনিট ও ইউনিলিভার এর পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 May 2020, 19:17

নিজস্ব প্রতিনিধি : জেলা প্রশাসকের নিকট সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ও ইউনিলিভার এর পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। সোমবার (০৪ মে) দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নিকট করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।

এ সময় সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি শেখ নুরুল হক, সেক্রেটারি মোহাম্মদ আবু সায়ীদ, সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের টেরিটরি ম্যানেজার তানজিয়া মুনীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ও ইউনিলিভার এর পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণু মুক্ত করণে ২টি স্প্রে মেশিন, ৫ কেজি বিøচিং পাউডার, ১ বক্স হ্যান্ড ওয়াস, ১ বক্স টয়লেট ক্লিনার ও ১টি পিউরিটি ওয়াটার ফিল্টার হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *