নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় করোনা পরিস্থিতিতে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ মে) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সাতক্ষীরা জেলার আমের সুনাম ক্ষুন্ন করা যাবে না। নির্ধারিত সময়ে আম ভাঙ্গা এবং কেমিক্যাল ছাড়া আম বাজারজাত করলে দেশে ও বিদেশের বাজারে সাতক্ষীরার আমের চাহিদা আরো বেশি বৃদ্ধি পাবে। করোনা পরিস্থিতিতে নিরাপদ আম বাজারজাতকরণ পরিবহণ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে এমপি রবি আরো বলেন, ‘আম চাষিরা যেন কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে কৃষি কর্মকর্তাদের নজর দেওয়ার আহŸান জানান।’
করোনা পরিস্থিতিতে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. নুরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম এম মাহমুদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, কলারোয়া উপজেলা কৃষি অফিসার মো. মহসিন আলী, জেলা মার্কেটিং অফিসার মো. আব্দুল্লাহ, উপ-সহকারী কৃষি অফিসার অমল ব্যানার্জী, উপ-সহকারী কৃষি অফিসার রঘুজিৎ গুহ, সুলতানপুর কাঁচা বাজার সমিতির সাধারণ সম্পাদক রওশন আলী ও আম চাষি এস এম লিয়াকত হোসেন প্রমুখ।
