ঢাকাSunday , 3 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপি রবি’র পক্ষ থেকে ১৪শ’ বাড়িতে ইফতার বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 May 2020, 20:03

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র পক্ষ থেকে সাতক্ষীরার সুলতানপুর কাঁচা বাজার সমিতির মেম্বার ও সুলতানপুর বাদশাহ ফয়সাল জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বাবু সুলতানপুরে মানুষদের বাড়িতে গিয়ে ইফতার বিতরণ করেছেন। রোববার (০৩ মে) বিকালে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর এলাকার সকল বাড়ি বাড়ি গিয়ে এ ইফতার বিতরণ করেন।
এ সময় ১ হাজার ৪শ’ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে সরকারি নির্দেশনা মেনে করোনার সংক্রমণ ঝুঁকি রোধে জনসমাগম না করে সবার বাড়িতে গিয়ে ইফতার পৌঁছে দেওয়া হয়। বর্তমান সময়ে বাড়িতে ইফতার পেয়ে রোজাদার মানুষ এমপি রবি ও মো. আব্দুর রহিম বাবু’র জন্য মন খুলে দোয়া করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, সুলতানপুর বাদশাহ ফয়সাল জামে মসজিদ কমিটির সভাপতি মীর হাবিবুর রহমান বিটু ও সীমান্ত কলেজের শিক্ষক শাহাজান সরদার প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সুজন, রুহুল আমিন, হাকিম, আরাফাত মল্লিক, লিমনসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *