ঢাকাSunday , 3 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরের কার্পেটিং রাস্তা নির্মাণে বালি উত্তোলন: ভূমি ধসের আশঙ্কা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 May 2020, 19:50

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর টু রামনগর কার্পেটিং রাস্তা নির্মাণের জন্য অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নিম্নমানের বালি উত্তোলন করায় ভূমি ধসের আশঙ্কা করছেন এলাকাবাসী। শনিবার (০২ মে) স্থানীয়রা জানায়, নির্মাণাধীন রাস্তার পার্শ্ববর্তী দিঘির খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে রাস্তা নির্মাণের নামে অবৈধভাবে বালি উত্তোলন করছে ওই কাজের ঠিকাদার ও ড্রেজার মালিক।

স্থানীয় বাসিন্দারা ও খালের দুই পাশের চিংড়ি ঘেরের জমির মালিকেরা জানায়, ‘অবৈধ ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলন করায় আমরা তীব্র ভূমিধসের আশঙ্কায় আছি। স্থানীয় বাসিন্দা মাও. আব্দুস সাত্তার জানান, ‘বালু উত্তোলনের ফলে আমার দ্বিতল ভবনের ছাদে ইতোমধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। তাদের নিষেধ করলেও মানছে না। আমার বাড়িটি ধসে পড়ে কি’না আমি সেই সংশয়ে আছি’।

স্থানীয় বাসিন্দা আয়ুব আলী জানান, ‘প্রশাসনের অবহেলা ও নজরদারি ছাড়া রাস্তা নির্মাণে অবৈধ ড্রেজার মেশিন দ্বারা নিম্নমানের বালি উত্তোলন ও ব্যবহারে এলাকাবাসীর ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতে পারে। দায়সারা রাস্তা নির্মাণের মাধ্যমে ঠিকাদার ও সংশ্লিষ্টরা হাতিয়ে নিচ্ছে সরকারি অর্থ আর ভোগান্তি বাড়ছে আমাদের মত সাধারণ জনগণের’।

বালু উত্তোলনের কাজে নিয়োজিত শ্রমিকরা জানায়, ‘ঠিকাদার ও ড্রেজার মেশিনের মালিক বাবুল আক্তারের নির্দেশনায় তারা বালি উত্তোলনের কাজ করছেন’। তবে ঠিকাদার মোহাম্মদ জাবের হোসেন বিষয়টি অস্বীকার করে জানান, ‘বালি উত্তোলনের ঘটনা তার নির্দেশনার বাইরে’।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘বিষয়টি আমি জেনেই তাৎক্ষণিক ভাবে উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানাকে দিয়ে কর্মস্থল পরিদর্শন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিম্নমানের বালি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে’। এছাড়া প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাস্তা নির্মাণের কাজে কোন অসংগতি পরিলক্ষিত হলে স্থানীয়দের কে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *