ঢাকাSunday , 3 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঈদের আগেই মুক্তি পেতে পারে সাতক্ষীরা জেলা কারাগারের ৩৭ বন্দী


May 3, 2020 6:57 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ঈদের আগেই মুক্তি পেতে পারে সাতক্ষীরা জেলা কারাগারের ৩৭ জন বন্দী। সাতক্ষীরা জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম’র সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। জেলা কারাগার সূত্র জানায়, ‘সরকারের বিশেষ ক্ষমতার আওতায় মানবিক কারণে সাতক্ষীরা কারাগারের ৩৭জন কয়েদিকে মুক্তির সুপারিশ করে মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে গত ০২ এপ্রিল। এদের মধ্যে এক বছরের কারাদন্ড প্রাপ্ত ২৭ জন কয়েদি এবং ২০ বছরের ঊর্ধ্বে কারাগারে রয়েছে এমন ১০ জন কয়েদির নাম আছে’।

সাতক্ষীরা কারাগারের জেলার কামরুল ইসলাম দৈনিক সুপ্রভাত সাতক্ষীরাকে জানান, ‘গত ২ এপ্রিল সাতক্ষীরা জেলা কারাগার থেকে ৩৭ জন বন্দীর তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের পত্র পেলে নির্দেশনা অনুযায়ী তাদের মুক্তি দেওয়া হবে। তবে ঈদের আগেই মন্ত্রণালয় থেকে একটা ভালো ফলাফল পেতে পারি’।

তিনি আরও জানান, ‘কারাগারে করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নতুন বন্দীদের কারাগারের ভেতরে প্রবেশের আগে প্রধান গেটে সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাত-মুখ ধোয়ানো হচ্ছে ও শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে সুস্থতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আসামিদের ভেতরে প্রবেশ করানো হয়। এছাড়া কারাগারের রন্ধনশালা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি খাবার ভালোভাবে সিদ্ধ হওয়ার পর পরিবেশন করা হচ্ছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।