রোজাদার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতারণ করেন জি এম ওয়াহিদ পারভেজ
নিজস্ব প্রতিনিধি : পবিত্র মাহে রমজানের ৮ম রোজায় জেলা যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ রোজাদার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। “কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে হাসান পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায়” জেলা যুবলীগের উদ্যোগে শনিবার (২ মে) বিকাল ৫ টায় পৌরসভার বিভিন্ন ওর্য়াডে ইফতার সামগ্রী বিতরণ করেছেন । এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সদর উপজেলার যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, যুবনেতা শেখ আব্দুল হালিম, সাবেক ছাত্রলীগ নেতা মো. গালিব, সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন, যুব নেতা আব্দুল্যাহ আল মামুন, ছাত্র নেতা আশিক রেজা অপু, শেখ আসিফ মাহমুদ (মমিন) প্রমুখ । জি এম ওয়াহিদ পারভেজ জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা জেলা যুবলীগ প্রতিদিন ইফতার সামগ্রী বিতরণ করবে বলে ঘোষনা দেন।

Leave a Reply