ঢাকাSaturday , 2 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় মুক্তিযোদ্ধাদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ


May 2, 2020 7:07 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি : শার্শা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ঘরবন্দি নিম্ন আয়ের হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সারা দেশের ন্যায় শার্শা উপজেলার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শার্শা উপজেলা শাখার উদ্যোগে ৯০টি ঘরবন্দি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (০২ মে) সকাল ১১টায় শার্শা উপজেলা রামপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান আয়নাল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, ইউপি সদস্য হাফিজুর রহমান ও কবির হোসেন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।