দেবহাটায় ব্যক্তি উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
দেবহাটা প্রতিনিধি : দেবহাটার টাউনশ্রীপুর গ্রামের সমাজসেবিকা রোজবিহান বানুর উদ্যোগে রমজান উপলক্ষ্যে টাউনশ্রীপুরসহ আশেপাশের সকল গ্রামের অসহায় ও দুঃস্থদেরকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে সমাজসেবিকা রোজবিহান বানুর পক্ষে এই ইফতার সামগ্রী বিতরন করেন তার ভাই সমাজসেবক তারিকুল ইসলাম।
এ সময় দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পাসহ এলাকার বিভিন্ন সমাজসেবকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেবহাটার টাউনশ্রীপুর গ্রামের সমাজসেবিকা রোজবিহান বানুর উদ্যোগে প্রতিবছর রমজান উপলক্ষ্যে অসহায় ও দুঃস্থদেরকে এই ইফতার সামগ্রী বিতরন করা হয়। শুক্রবার টাউনশ্রীপুরসহ আশেপাশের ১ হাজার পরিবারকে ছোলা, চিড়া ও চিনি বিতরন করা হয়।

Leave a Reply